Pure Hatt ওয়েবসাইট ব্যবহার করে অথবা আমাদের কাছ থেকে কোনো পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নে বর্ণিত শর্তাবলী ও নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।
অনুগ্রহ করে অর্ডার করার পূর্বে শর্তগুলো মনোযোগ সহকারে পড়ে নিন।
অর্ডার করার সময় অবশ্যই সঠিক নাম, সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা এবং সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায় গ্রাহককেই বহন করতে হবে।
প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি অর্ডার নিশ্চিত করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন।
বিশেষ পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া বা কুরিয়ার সংক্রান্ত সমস্যার কারণে ডেলিভারির সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
Pure Hatt প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী ও নীতিমালা সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপডেট শর্তাবলী সম্পর্কে অবহিত থাকুন।
যেকোনো তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য যোগাযোগ করুন
অর্ডার করার আগে পণ্যের বিবরণ ভালোভাবে পড়ে নিন।
ডেলিভারি গ্রহণের সময় পণ্যের প্যাকেজ ভালোভাবে পরীক্ষা করুন।
কোনো সমস্যা হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
Pure Hatt থেকে পণ্য অর্ডার করে আপনি সকল শর্তাবলী মেনে নিয়েছেন বলে গণ্য হবে।